জমি দখলকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গুরুতর জখম ৫ - The News Lion

জমি দখলকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গুরুতর জখম ৫




দি নিউজ লায়ন ;    জমি নিয়ে গ্রামের দুই পরিবারের মধ্যে তুলকালাম সংঘর্ষের জেরে শনিবার গুরুতর জখম হলেন কমপক্ষে ৫জন। এই ঘটনায়শক্তিপুরের বিনপাড়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উভয় পক্ষই লাঠি, রড , ধারালো অস্ত্র নিয়ে নিয়ে একে অপরের উপর প্রাণঘাতী আক্রমণ চালায়।


ওই গুরুতর জখম হওয়াদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে তার মধ্যে তিনজন শফিকুল আলম, নুরুল শেখ, মিজানুল হক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, ওই গ্রামে একটি কোম্পানির জমি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। সেই জমি কয়েকজন বিক্রি করার চেষ্টা করছিল বলে অভিযোগ। তাতে স্থানীয়রা বাধা দেন। 


তা নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। এদিন সংঘর্ষ বেধে যায়। গ্রামবাসীরা বলেন, যারা জমি দখলের চেষ্টা করেছিল, তারাই এদিন পরিকল্পনামাফিক হামলা করে। লাঠি, রড , ভোজালি নিয়ে তারা হঠাৎ করেই ওই ৫ জনকে ঘিরে ধরে মারধর শুরু করে। তারা বোমাবাজিও করেছে। শক্তিপুর থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তেজনা থাকায় গ্রামে পুলিস রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.